• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য’ -অধ্যাপক এএসএম গোলাম হাফিজ

প্রতীক ওমর / ৮৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ

“দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। বগুড়া অঞ্চলের আবহাওয়া ও মাটি উপযোগী বিনার আধুনিক ও উচ্চ ফলনশীল জাত এবং প্রযুক্তিসমূহ মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন।” বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) অডিটোরিয়ামে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ এসব কথা বলেন।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে, বিনা উপকেন্দ্র ঈশ্বরদী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। “বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ” শীর্ষক এ প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান করে বগুড়া ও রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে বগুড়া অঞ্চলের উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং সম্প্রসারণ কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিনা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বক্তব্য রাখছেন বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. মোঃ ফেরদৌস ইকবাল।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও উচ্চফলনশীল বিভিন্ন ফসলের চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, বিনার আধুনিক ও সহনশীল জাতগুলো উত্তরবঙ্গের কৃষি তথা বগুড়া অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়ন ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। একই সাথে উদ্ভাবিত এসব উন্নত জাত ও প্রযুক্তি দ্রুত সময়ের মধ্যে মাঠপর্যায়ের প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category