• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নজরুল চেতনায় সমৃদ্ধ হোক নতুন প্রজন্ম সাঘাটায় জাঁকজমকপূর্ণ পাঠচক্র অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি / ২৪০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে গাইবান্ধার সাঘাটায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী সাহিত্যিক আড্ডা ও পাঠচক্র। কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে ২০২৬ তারিখে বেলা ১১টায় মথরপাড়া (বটতলাবাজার) এলাকার ‘আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগার’ তাদের হল রুমে এই জ্ঞানগর্ভ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় তরুণ ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত এই আয়োজনে কবির জীবন ও সৃষ্টিশীলতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাঠাগারের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পাঠচক্রটি স্থানীয় সাহিত্যপ্রেমী ও তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। পাঠচক্রে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম এই জাতির মুক্তির জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন এক তুমুল প্রতিবাদী কণ্ঠস্বর। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তার কলম কখনো থেমে থাকেনি। বাংলা সাহিত্যের সব শাখাতেই তিনি অনন্য মুন্সিয়ানা দেখিয়েছেন। গান, কবিতা, প্রবন্ধ, গল্প কিংবা উপন্যাস সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে কবি নজরুলের স্বতঃস্ফূর্ত পদচারণা বাংলা ভাষা ও সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এমন কালজয়ী ও প্রতিভাবান কবি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে এক মর্যাদাপূর্ণ ও উঁচু স্থান দিয়েছেন।


পাঠচক্রে সভাপতির বক্তব্যে ওমর ফারুক অত্যন্ত আকর্ষণীয় ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “নজরুল কেবল অতীতের কোনো কবি নন, তিনি আমাদের বর্তমান ও ভবিষ্যতের অন্তহীন প্রেরণা। আজকের তরুণ সমাজ যখন নানামুখী সাংস্কৃতিক আগ্রাসন ও নৈতিক অবক্ষয়ের মুখোমুখি, তখন নজরুলের সাম্যবাদী ও দ্রোহের চেতনা আমাদের মুক্তির পথ দেখাতে পারে। তার সাহিত্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। আমাদের মনন ও চিন্ত জগতকে সমৃদ্ধ করতে হলে নজরুলের সাহিত্যকে আরও বেশি করে পড়তে হবে। আর এই উদ্দেশ্যেই আব্দুস সালাম মাস্টার-মনোয়ারা বেগম পাঠাগার নিয়মিত এমন পাঠচক্রের আয়োজন করে যাবে, যাতে নতুন প্রজন্ম নজরুলের আদর্শে উজ্জীবিত হয়ে একটি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।”


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সভাপতি সামছুল কবির সেলিম ও মোন্তাছির রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুর রহমান। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোকছেদুর রহমান, রাজু আহম্মেদ, জিহাদ মন্ডল, সোহাগ খন্দকার, আরাফাত ইসলাম রিফাত এবং হেলাল উদ্দিনসহ পাঠাগারের নিয়মিত সদস্যবৃন্দ।
প্রাণবন্ত এই পাঠচক্রে উপস্থিত সকলে নজরুলের সাহিত্যকর্ম থেকে কবিতা আবৃত্তি ও পাঠ করেন। সবশেষে, নতুন প্রজন্মের মাঝে নজরুলের বই ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এই উৎসবমুখর ও জ্ঞানগর্ভ পাঠচক্রের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category