• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

গোলটেবিল বৈঠক: ‘ভবিষ্যতের বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত, মানবিক ও বৈষম্যহীন’-ডা. এএইচএম মুশিহুর রহমান

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

‘মাসিক আলোচনা’ আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে উপস্থিত বিজ্ঞ আলোচকবৃন্দ ও সুধীজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের ভাবনা এখন অনেক বেশি স্বচ্ছ ও পরিণত। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কেবল ক্ষমতার পালাবদল চাই না, বরং আমরা চাই রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন। সাধারণ মানুষ এমন একটি নির্বাচন প্রত্যাশা করে, যেখানে তাদের ভোটাধিকারের পূর্ণ নিশ্চয়তা থাকবে এবং ভয়ের সংস্কৃতির অবসান ঘটবে।


একজন পেশাজীবী হিসেবে আমি মনে করি, আগামীর জনপ্রতিনিধিদের অবশ্যই জবাবদিহিতামূলক মানসিকতা সম্পন্ন হতে হবে। জনগণ চায়, সংসদে এমন নেতৃত্ব আসুক যারা কেবল প্রতিশ্রুতি দেবেন না, বরং স্বাস্থ্য, শিক্ষা ও জননিরাপত্তার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিতে সৎ সাহসিকতার পরিচয় দেবেন।
‘ভবিষ্যতের বাংলাদেশ’ হোক দুর্নীতিমুক্ত, মানবিক ও বৈষম্যহীন—এটাই সাধারণ মানুষের মূল প্রত্যাশা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হোক।

 

প্যানেল আলোচক, স্বত্ত্বাধিকারী, বগুড়া নার্সিংহোম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category