• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

গোলটেবিল বৈঠক: ‘প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’- মনিরুজ্জামান

Reporter Name / ৭০ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আলী নেপোলিয়ন বোনাপার্টের একটি সত্য আজও আমাদের নাড়া দেয়: ‘The world suffers not because of the violence of bad people, but because of the silence of good people’. পৃথিবী বিশৃঙ্খল হয়ে উঠছে মূলত ভালো মানুষের নীরবতার কারণে। তাই এখন প্রয়োজন সচেতনতা, সাহস এবং নিজের ন্যায্য অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান। চাঁদাবাজি, অন্যায় ও দুর্নীতিকে প্রতিহত করতে হবে সম্মিলিতভাবে। সমাজ বদলাবে তখনই, যখন আমাদের ভেতরে ধৈর্য, সহযোগিতা ও সহমর্মিতা বাড়বে। কার্ল মার্ক্স যেমন বলেছেন, মন্দকে মন্দ দিয়ে নয়, বরং ভালো দিয়ে রূপান্তর করাই সত্যিকার পরিবর্তন।


আমি বিশ্বাস করি, নিজের, পরিবারের, সমাজের কিংবা দেশের উন্নতির জন্য কারও মুখাপেক্ষী হয়ে থাকা দুর্বলতার নাম। প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। তাই যদি আমার হাতে ক্ষমতা থাকতো, রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে বাধ্যতামূলক কেপিআই চালু করতাম। একটি ওয়ার্ড নাগরিক সেবা না দিলে তারা ট্যাক্স স্থগিত রাখতে পারবে, তৃতীয় পক্ষ যাচাই করবে, এবং সংশ্লিষ্টদের নিম্নমান কেপিআই দেওয়া হবে। সেবা নিশ্চিতের পরই পুনরায় ট্যাক্স আদায় শুরু হবে। এভাবে রাষ্ট্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

আজ একটি বড় পরিবর্তন স্পষ্ট—আগামী পৃথিবী শুধু রাজনৈতিক সংগঠনের হাতে থাকবে না; ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো সামাজিক ও প্রযুক্তিগত প্ল্যাটফর্মই বিশ্বকে আরও বেশি প্রভাবিত করবে। তাই প্রয়োজন সেবামূলক, অংশগ্রহণমূলক সামাজিক সংগঠনের শক্তিশালী উত্থান।

 

প্যানেল আলোচক, ব্যাংকার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category