• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ফটো ফিচার

আফতাব হোসেন / ২০৯ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

এক ফ্রেমে বন্দি এক জীবন্ত বাস্তবতা। বালুর উপর দিয়ে অতিক্রম করার প্রাণপণ চেষ্টা। একটি সাইকেলে বোঝাই ধান, ঘামে ভেজা দুই যুবকের মুখ। এই ছবিটি শুধু একটি মুহূর্ত নয়, চরাঞ্চলের শত শত পরিবারের প্রতিদিনের জীবনসংগ্রাম।
এই ছবি প্রান্তিক মানুষের অব্যক্ত কষ্ট, চরের অসংখ্য দিনমজুর, কৃষক, ও খেটে খাওয়া মানুষের কঠোর বাস্তবতা। চরাঞ্চলে নেই পাকা রাস্তা, নেই পরিবহন, নেই স্থায়ী কোন আর্থিক নিরাপত্তা। তবু জীবন থেমে থাকে না। এই বালুময় পথেই প্রতিদিন গড়ে ওঠে ঘাম আর স্বপ্নের পথচলা।
ছবির প্রতিটি দানা ধুলো যেন বলে, এই মানুষগুলোর জীবনে অবকাশ নেই, ক্লান্তির প্রশ্রয় নেই, আছে শুধু বেঁচে থাকার ইচ্ছা আর অদম্য সাহস।
এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয়, উন্নয়নের আলো তখনই সম্পূর্ণ হয়, যখন সমাজের প্রান্তিকের কণ্ঠ ও কষ্টকে আমরা গুরুত্ব দিই।
ছবিটি গাইবান্ধার সাঘাটার চরঞ্চল থেকে তুলেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী আফতাব হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category