• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বগুড়ায় ‘হজ্জ পরবর্তী জীবন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতীক ওমর / ৮৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রধান অতিথির বক্তব্য রাখছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং আল হারামাইন হাজী ফাউন্ডেশনের প্রধান শুভাকাঙ্ক্ষী আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা।

বগুড়ায় আল হারামাইন হাজী ফাউন্ডেশনের উদ্যোগে ‘হজ্জ পরবর্তী জীবন’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার সকালে শহরের জলেশ্বরীতলা সিটি সেন্টারের কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং আল হারামাইন হাজী ফাউন্ডেশন বগুড়ার প্রধান শুভাকাঙ্ক্ষী আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা বলেন, “পবিত্র হজ্জ পালন করার মাধ্যমে একজন মুমিন বান্দা পাপমুক্ত ও নিষ্পাপ অবস্থায় দেশে ফিরে আসেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হজ্জের পর নিজের বাকি জীবনকে সেই পবিত্রতার আলোয় আলোকিত রাখা এবং ইসলামের সঠিক নির্দেশিকা মেনে চলা। আমাদের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে হজ্জের শিক্ষা ও নৈতিকতা প্রতিফলিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হারামাইন হাজী ফাউন্ডেশন বগুড়ার সভাপতি আলহাজ্ব এড. জি, আর, এম খায়রুজ্জামান। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন স্কুল অফ দ্য হোলি কুরআন-এর প্রিন্সিপাল, বিশিষ্ট টিভি আলোচক এবং ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোস্তফা আল মাদানী।
প্রধান আলোচক মোস্তফা আল মাদানী বলেন, “হজ্জ আত্মশুদ্ধি ও জীবনের মোড় ঘোরানোর মহা সুযোগ। হজ্জ থেকে অর্জিত তাকওয়া ও খোদাভীতি যদি হজ্জ পরবর্তী জীবনে ধরে রাখা না যায়, তবে সেই অর্জনের পূর্ণতা আসে না। তাই বাকি জীবনে পাপাচার থেকে দূরে থেকে নবীজির সুন্নাহ অনুকরণ করাই হাজীদের আসল সাফল্য।” অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ, কে, এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংগঠনের শুভাকাঙ্ক্ষী এম আর ইসলাম স্বাধীন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ শাহীন উদ্দীন, সাবেক সভাপতি ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবদুল মতিন মন্ডল, এম এ আজাদ চয়ন, মনিরুজ্জামান উজ্জ্বলসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং হাজীদের কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category