ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ খেটে খাওয়া মানুষের চাওয়া অত্যন্ত সীমিত ও মৌলিক। তাদের প্রধান ভাবনা হলো: সামাজিক নিরাপত্তা, ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য এবং নৈরাজ্যকর ‘মব কালচার’ থেকে মুক্তি। তারা শুধু দু’বেলা খেয়ে বাঁচতে এবং কাজ শেষে নিরাপদে বাড়ি ফিরতে চায়। এই সাধারণ মানুষের প্রত্যাশার বিপরীতে, উচ্চবিত্ত ও মধ্যবিত্তের প্রত্যাশা অনেক বেশি, যা প্রায়শই প্রশাসনের নৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে। উচ্চপদস্থ কর্মকর্তাদের জবাবদিহিতা ও সততা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

এই পরিস্থিতিতে, সকলকেই উচ্চপর্যায়ের আলোচনাকে রুট লেভেলে নিয়ে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই কেবল একটি কাঙ্খিত, নিরাপদ ও ন্যায়ভিত্তিক নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথ সুগম হতে পারে।
প্যানেল আলোচক,
সাংবাদিক, ডেইলি নিউনেশন