আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ভাবনার গভীরতা অনেক বেশি, রয়েছে সংশয়। সত্যি কি নির্বাচন হবে? যদি হয়, তাহলে ভোট দেবে কাকে? তবে, ৫ই আগস্টে স্বৈরাচারদের বিতাড়িত করার মধ্যদিয়ে সাধারণ মানুষের ভাবনা গুলো যেন আর খুব সাধারণ নাই, নিজেদের ভালোমন্দের হিসাব কষবেন ভোটের ব্যালটের মাধ্যমে। ভোটের আগে রাজনৈতিক মঞ্চে চাটুকার নেতাদের গোলাবাজি, উন্নয়নের লম্বা গল্প, নিজের কাজ-কর্ম ফেলে মিটিং, মিছিল নিয়ে ব্যস্ত থাকতে আর স্বাচ্ছন্দ্যবোধ করে না।

অধিকাংশ রাজনৈতিক নেতাই দেশ ও দেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে, বার বার মিথ্যা আশ্বাস দিয়েছে, দেশের মানুষের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করে বরং দেশে বিদেশে নিজেদের আখের গুছিয়েছে। এমন নেতা যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে এ ব্যাপারে এদেশের মানুষ এবার একতাবদ্ধ।
দেশের সাধারণ মানুষদের প্রত্যাশা, এবার তারা ত্রয়োদশ নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে নির্বিঘ্নে ভোট দিতে চায়, ভালো ও যোগ্য রাজনৈতিক নেতা নির্বাচন করতে চায়, যাকে শুধু ভোটের আগে নয় বরং সর্বদাই তাদের পাশে পাবে।
যিনি, ভিন্ন মতাদর্শের মানুষদের সম্মান করবেন, যিনি দেশের স্বার্থে ও জনকল্যাণমুখী কাজে নিজেকে উৎসর্গ করবেন। দুর্নীতি, অবিচার, জুলুম-নির্যাতন নিজেও করবেন ননা অন্যকেও করতে দেবেন না। গণতন্ত্রকে রাখবেন সমন্বিত। গড়ে তুলবেন কল্যাণ রাষ্ট্র, আগামীর বাংলাদেশ।
প্যানেল আলোচক, ব্যাংকার