• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

গোলটেবিল বৈঠক: আমাদের দেশটা গরিব নয়! দুর্নীতি আর দুর্বৃত্তায়নের মাধ্যমে গরিব করে রাখা হয়েছে

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মেহেদুল হাসান স্বপন

আমরা ভালো ভাবতে চাই, ভালো থাকতে চাই। যোগ্য ব্যক্তিদের প্রার্থী হিসেবে দেখতে চাই। প্রত্যেক প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক হওয়া চাই। নির্বাচনকালে প্রশাসন, পুলিশ এবং গণমাধ্যমের সম্পূর্ণ নিরপেক্ষতা দেখতে চাই। নির্বাচন হয়ে যাওয়ার পর বিজয়ী আর বিজিতদের হাসিমুখে মালা বদল দেখতে চাই। প্রতিশ্রুতি আর দায়িত্ব ভঙ্গ করলে আইনের কাঠগড়ায় এমপি সাহেব দাঁড়িয়ে আছেন; দেখতে চাই।

আমাদের দেশটা গরিব নয়! দুর্নীতি আর দুর্বৃত্তায়নের মাধ্যমে একে গরিব করে রাখা হয়েছে।
বাংলার আছে সুখ-সমৃদ্ধি-প্রাচুর্যের এক মহান ইতিহাস।
ব্রিটিশদের ভারতবর্ষ দখলের সময়ও প্রাচুর্যের দিক থেকে আমরা ছিলাম বিশ্বের ৬ষ্ঠ সমৃদ্ধ জাতি। ওয়ার্ল্ড জিডিপিতে এই উপমহাদেশের অবদান ছিল ২২-২৩%, যার মধ্যে শুধু বাংলারই অবদান ১২ শতাংশ! যেখানে ইংল্যান্ডের জিডিপি ছিল ওয়ার্ল্ড জিডিপির মাত্র ১ শতাংশ!

বিশ্বে আয়তনের বিচারে ৬০ শতাংশ এর বেশি চাষাবাদ যোগ্য জমি আছে একটিমাত্র দেশে সেটি বাংলাদেশ। বাংলাদেশের আবাদ যোগ্য ভূমির পরিমাণ আয়তনের ৬০.৫২ শতাংশ। যা কিনা চীন, ভারত, ইউক্রেন এবং ডেনমার্কের আয়তনের অনুপাতের চেয়েও বেশি।

জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আগামী নির্বাচনের মাধ্যমে নতুন উদ্যমে পথ চলা শুরু করবে। যেখানে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য বুঝে পাবে। সিন্ডিকেট এর দৌরাত্ম ছাড়াই ব্যবসায়ী আর ভোক্তা বাজারকে বাঁচিয়ে রাখবে। সরকারি হাসপাতাল আর চিকিৎসা কেন্দ্রগুলোতে মিলবে মানসম্পন্ন চিকিৎসা। প্রতিটি শিশুর শিক্ষার অধিকার হবে নিশ্চিত। প্রতিটি মানুষের অন্য আর বাসস্থানের সুব্যবস্থা হবে।
রাজনীতি হোক অলাভজনক সেবার বাতায়ন।
আমাদের একজন মাহাথির মোহাম্মদ দরকার। আমাদের একজন জোহরান মামদানি দরকার। যারা ভেঙে দেবেন দুর্নীতি আর দুর্বৃত্তায়নের অচলায়তন। আমাদেরকে সাথে নিয়ে হাঁটবেন এক সোনালী গন্তব্যের দিকে। বাংলাদেশ হবে বিশ্বের সেরা ১০ দেশের একটি।

সেই স্বপ্ন বলে যাই একটি বাক্যে-
“ভালো মানুষ , ভালো দেশ
স্বর্গভূমি বাংলাদেশ।।”

 

 

                                                                                                                                    প্যানেল আলোচক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category